আমি চাই না তোমাকে ঝাঁকাতে কিংবা বাঁকাতে
কাঁচাতে কিংবা পাকাতে কিংবা ঠকাতে,
চাই না তোমায় ভীষণ কিছু শেখাতে
চাই না তোমাকে এক বিন্দু বাড়াতে কিংবা কমাতে,
তোমার হৃদয় গলাতে কিংবা জমাতে
তুমি যেমন আছো তেমনই থাকো
হবে না তোমাকে কোনমতেই আমার মত হতে,
আমি শুধু চাই----
হৃদয়ে হৃদয়, হাতে রেখে হাত
চোখে চোখে দু'জন তাকাতে।
আমি চাই না তোমায় হাসাতে অথবা কাঁদাতে
চাই না তোমাকে অলীক স্বপ্নে ভাসাতে
কখনো চাই না প্রণয় রাগে রাগাতে
অথবা প্রণয়ে, সাহসে বা ভয়ে-
কামনার আগুনে জাগাতে----
আমি শুধু চাই----
তুমি যেথা যাও সহযাত্রী হতে
পারবে কি সখি আমাকে তোমার
চলার সাথী বানাতে?
পারবে কি তুমি আমার বন্ধু হতে?
অথবা আমাকে তোমার বন্ধু বানাতে?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment