Thursday, January 17, 2008

আমার ভাবনায় "মানুষ"

মানুষ মানুষের প্রতি মুগ্ধ হওয়ার নানা কারণ থাকে। আবার দুরে থাকারও বিষয় থাকে। তবে দুরে থাকার জন্য কোনো বিশেষণের দরকার পড়ে না। কিন্তু কাছে পৌঁছানোর জন্য অবশ্যই বিভিন্ন গুণাবলি কাজ করে। বিশেষ গুণ যখন কোনো মানুষের মধ্যে জড়ো হয় তখন সে মানুষের প্রতি অন্য মানুষেরা নুয়ে পড়ে। নুয়ে পড়ে তার গুণের কাছে। তার বিশেষ অবদানের কাছে।

******************************************
একজন মানুষের ভেতর-বাইর একসাথে অনুভবের আওতায় আনা যায় না। অনেক মানুষ আছেন যাদের বাইরের অবয়ব দারুণ নান্দনিক। কিন্তু ভেতরটা অসম্ভব দুর্গন্ধযুক্ত। আবার কারো কারো বাইরে সুষমা না থাকলেও ভেতরটা অবাক হওয়ার মতো সুন্দর-সরল। একইভাবে ব্যক্তিগত অনেক দুঃখ-বেদনা থাকে মানুষের জীবনে যা অন্য কারো সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। অন্যকে অংশীদার করা যায় না।
অন্তরের গভীরে জেগে থাকা দুঃখ-বোধ অনেক সময় বাইরে থেকে অনুভব করা গেলেও জিজ্ঞাসা করে জবাব পাওয়া যায় না। কারন সব জিজ্ঞাসার জবাব হয় না।

******************************************
মানুষ যতটা জ্ঞানের গভীরে প্রবেশ করবে ততটা মৌন হয়ে উঠবে। অনুভুতি তীব্র হবে। দেখার দৃষ্টি হয়ে উঠবে অতি সুক্ষ্ণ। যখন কোনো মানুষের ভেতর অনুভুতি তীব্র হবে তার বেদনাবোধও দ্বিগুন হয়ে যায়। সমাজের রাষ্ট্রের নানা দুঃখ-দুর্দাশা, মানুষের সমস্যা ও দুঃখ-বেদনা সহসা প্রবেশ করে এসব মানুষের মনে। যে কারণে অনুভুতি-প্রাণ মানুষের মনে দুঃখবোধ প্রবল হয়ে ওঠে। এ ছাড়া সৃষ্টিশীল মানুষরা স্বভাবত অনুভুতিপ্রবণ হয়ে উঠেন। ফলে সমাজ ও সামাজিক জীবনে টানাপোড়নের জটাজাল সৃষ্টিশীল মানুষদের জড়িয়ে নেয়।

No comments: