Wednesday, January 16, 2008

একটি চিঠি

দাদা কেমন আছেন। আমি আপনার অপেক্ষায় আর কতদিন কাটাবো। এদিকে আমার উপর প্রচণ্ড চাপ আসিতেছে বিয়ে করার জন্য। আপনার প্রচন্দের সেই পাত্রটি তো আমাকে আর পত্র লেখে নাই। আপনার সাথে কি তার যোগাযোগ আছে? যদি থাকে আমাকে পত্র দিতে বলবেন। আপনার বর্তমান শারিরীক অবস্থা আমাকে জানাবেন। বুকের ব্যথাটা কি এখনো আপনাকে আগের মত কাহিল করে তোলে? মনটা কি এখনো তারুণ্যের আকাশে ঘুড়ি উড়াতে চায়? অথবা চায় চৈতালী উষ্ঞতায় টইটুম্বর তটনীর খরধারা জলে ডুবে ডুবে নাইতে? জানেন দাদা, শরতের আকাশে সেদিন চাঁদ উঠেছিলো অন্য রকম এক জোছনার আভায়। সে রাতে আমার দূরন্ত ইচ্ছারা.......................... না থাক। ইচ্ছাদের কথা যতটা গোপন রাখা যায় ততটা কল্যাণ বয়ে আনে সমাজ সংসারের জন্য। এটা আমার বাবার কথা। দুঃখটা কোথায় জানেন- সমাজটা সবসময় বাবাদের মনের মূল্যই দিয়ে গেলো কিন্তু আমাদের মনের খবর নিলোনা কখনও। আমার মত অসংখ্য জনের মনের ইচ্ছা অনিচ্ছার কোন মূল্যই নাই এ সমাজের কাছে। ভাবটা এমন আমরা যেন এ সমাজের কেউ ই নই।

No comments: