Thursday, April 26, 2007

প্রতিক্ষা

আসবে বলে সে
তবু না আসে
আশায় আশায়
দিন কেটে যায়
কখন যে আসে
কখন যে আসে
কখন যে আসে


তাহার আসার
আশায় থেকে
পরাণ পাখি
কাঁদে থেকে থেকে

ডায়েরী - ১

তুমি আজ বলেছো আমাকে কাছে পেলে এতো ভালবাসা দিবে যা আমি কল্পনাও করিনি। সে ভালবাসার কথা কেউ জানবে না। জানবো শুধু তুমি আর আমি। আমি তোমার সেই ভালবাসার অপেক্ষায় রইলাম। জানি না কবে আসবে সে সুদিন। তবু আমি অপেক্ষায়ই থাকবো অনন্তকাল।

Monday, April 23, 2007

ছড়া - ৩

"ক" এর সাথে
"খ" এর মা'র
দীর্ঘ দিন চলছে
গোপন সংসার
এই কথাটা
আমারই শুধু জানা
আপনাকে ভাই
বলতে যে তাই মানা

Sunday, April 22, 2007

রাগাবসান

কত ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍'শ চুমোর বিনিময়ে
তোমার রাগ ভাঙ্গবে বলো
চুমোয় চুমোয় চুষে নেব
তোমার চোখের জল-ও

Friday, April 20, 2007

ছড়া - ১

আমার বন্ধু ফরিদের

একটা বদভ্যাস

সব কিছুতেই ফেল

হয় আমার

ও'র হয় শুধু পাস




ছড়া - ২

একদিন প্রভাতে
হাঁপাতে হাঁপাতে
রেজাউল দৌড়ে
এসে বলল
শুনেছিস-
লাকী তো গত রাত
ধরেছে অন্য হাত
এই বুঝি ফরিদের
কপালটা জ্বললো

তোমার আনন্দ কত যে কষ্টের

আজ তুমি কথার মধ্যিখানে হঠাৎ ফোনটা রেখে দিলে। অথচ রেখে দেয়ার আগে নিজেরই অজান্তে এমন একটা কন্ঠস্বঃর প্রমাণ স্বরূপ রেখে গেলে যা ছিল আমার জন্য কতনা কষ্টের। জানি সে ছিল তোমার শীৎকার আর আমার? তুমি হয়তো জানো না বিধাতা প্রদত্ত আমার এমন একটি গুণের খবর যার দ্বারা আমি মানুষের কন্ঠস্বঃরকে চিনতে পারি খুবই অনায়াসে। কোনটি রাগের, কোনটি দুঃখের, কোনটি আনন্দের, কোন স্বঃরটি বুকের অতল থেকে আসা বেদনার আর কোনটি অফুন্ত সুখের। আমি জানি কোনটি ইচ্ছাহীন ক্ষোভের চিৎকার আর কোন স্বঃরটি স্বেচ্ছা প্রণয়ের শীৎকার। সর্বশেষ স্বঃরটিই তোমার কন্ঠ থেকে ভেসে এসেছে। আমি শুধু জানিনা কে সে জন।
..................................... তুমি বলেছিলে আনন্দের কথা। আনন্দ! ভাল যে তুমি সুখের কথা বলনি..............
কেননা সুখ আর আনন্দ দুটি সম্পূর্ণ ভিন্ন সত্ত্বা।

Monday, April 16, 2007

আজ কি তোমার সময় হবে আসার
আমার চোখে চোখ রাখিয়া একটু ভালবাসার
হৃদয় যাহার আছে
তাকিয়ে থাকার নীরব ভাষা অমূল্য তার কাছে।

Sunday, April 15, 2007

তোমাকে নিয়ে লেখা আমার গল্পটা

তুমি জানতে চেয়েছো, কখন থেকে তোমাকে আমি ভালবাসি?
সেই দিন-ক্ষণ আজ আর মনে নেই। তবে আমি শুধু জানি তোমাকে আমি ভালবাসি। হৃদয়-মন উজাড় করেই ভালবাসি। আমার কেন জানি মনে হয় শুধু তোমাকে ভালবাসতেই আমি জন্মেছি এই সুন্দর ভুবনে।
তোমাকে নিয়ে লেখা আমার গল্পটা সেই যে শুরু হয়েছে আজও তা শেষ করতে পারছি না। অবশ্য আমার নিজেরই অজান্তে মনের গহন-গভীরে এই ইচ্ছাটুকু জেগে আছে গল্পটা শেষ না হোক। কাহিনীটা চলতেই থাকুক অনন্তকাল।
মনে করে দেখো তো, একদিন তোমার দিকে অপলক-নয়নে তাকিয়ে থাকতে দেখে তুমি প্রশ্ন করেছিলে "কি দেখছেন অমন করে?" আমি বলেছিলাম "আপনার চোখ দুটি অপূর্ব সুন্দর!" এই সামান্য বলাটুকু আমার জন্য কত বড় দুঃসাহসিক উচ্চারন ছিল তা তুমি কল্পনাও করতে পারবে না। ইহা ছিল আমার অদম্য ভালবাসার দুরন্ত সাহস।
তার পর? তার পর শুধু সময় গড়িয়ে যাওয়া অথবা সময়কে গড়িয়ে নেওয়ার অর্থহীন কথামালার দরকারী আয়োজন। আর সাহসের ডানায় ভর করে আমি ধীরে ধীরে উড়তে শুরু করলুম তোমার হৃদয় রাজ্যে এতটুকু যায়গা পাওয়ার প্রত্যাশায়। স্থান কতটুকু পেয়েছি তার শতভাগ উত্তর তোমারই জানা। তবে আমার মনে হয় একটু জিরোবার যায়গা হলেও আমি পেয়েছি। তা না হলে তুমি এত অনায়াসে "আপনি" থেকে "তুমি" হলে কি করে। তোমাকে "তুমি" বলে ডাকতে পারা একি কম পাওয়া? এ যে আমার শতজনমের সাধণার ফল।

Saturday, April 14, 2007

আমার বাড়ি

আজই প্রথম তুমি আমায়
তুমি বলে ডাকলে
ডাকলেই যখন এতটা দিন
নীরব কেন থাকলে
আমার প্রেমের শক্তি দেখেই
বুঝতে আমি পারি
তোমার বুকের মধ্যিখানে
হবেই আমার বাড়ি।

Thursday, April 12, 2007

এ কি প্রেম? না অন্য কিছু

একবার বল মহারাণী-
বারে বারে কে আমারে
কাছে লয় টানি
এ কিসের আকর্ষণ মনের গহনে
রাতগুলো কাটে আমার
তোমার স্বপনে-
একি প্রেম? না অন্য কিছু

কবিতা কি?

সুখের লাগি' ঘর ছাড়া আর-
ঘরের লাগি' সুখ
হাজার কষ্ট ভুলে থাকার
একটি প্রিয় মুখ
দুঃখ ভোলায় ছোট্ট যে কথা
তা ই
কবিতা।