ইদানিং তোমার কর্মকান্ড দেখে নজরুলের সেই বিখ্যাত কবিতার কথাই মনে পড়ে যায়।
আমি নিজের ইচ্ছা মত সাজিয়ে নিয়েছি কবিতার চরণ ক'টি তোমারই কাজের রং দিয়ে।
"এরা নারী এরা দেবী
ইহাদের চিন কি সুজন
একেরে বসিয়ে রেখে
গৃহের নিজন কোণে
অপরের তুষ্ট করে মন।"
Thursday, June 21, 2007
Tuesday, June 5, 2007
একটি বিশেষ গান
ঘুমিয়ে পড়ো সাথী আমার
ব্যথা মুছে নাও
আসবে ফিরে সুখে র দিন
হৃদয়ে তোমার
চাঁদের আলো দেয় নি জানি
কিছু ই তোমায়
আমার দু চোখ তবু দেখ
ভরা জোছনায়
ঘুমিয় পড়ো সাথী আমার
ব্যাথা মুছে নাও
কাঁটায় ভরা এই জীবনে
পেয়েছি তোমায়
আঁধার যদি নামে নামুক
বলো না বিদায়
ঘুমিয়ে পড়ো সাথী আমার
ব্যথা মুছে নাও
আসবে ফির সুখে র দিন
হৃদয়ে তোমার
ব্যথা মুছে নাও
আসবে ফিরে সুখে র দিন
হৃদয়ে তোমার
চাঁদের আলো দেয় নি জানি
কিছু ই তোমায়
আমার দু চোখ তবু দেখ
ভরা জোছনায়
ঘুমিয় পড়ো সাথী আমার
ব্যাথা মুছে নাও
কাঁটায় ভরা এই জীবনে
পেয়েছি তোমায়
আঁধার যদি নামে নামুক
বলো না বিদায়
ঘুমিয়ে পড়ো সাথী আমার
ব্যথা মুছে নাও
আসবে ফির সুখে র দিন
হৃদয়ে তোমার
Friday, June 1, 2007
আজ ৩১মে২০০৭
P'র সাথে আজ তুমি Cell Phone'এ কথা বলেছো দীর্ঘ ২১ মিনিট। P'র সাথে আমিও বসা ছিলাম। এ পরিকল্পনাটা আমার নিজেরই উদ্ভাবিত। তুমি জানো না P আমারই একজন ঘনিষ্ঠ বন্ধু। P'র সাথে আমার কথা হয়েছে যদি সে তোমাকে তার ভালবাসার বন্ধনে জড়াতে পারে তাহলে আমি তোমার থেকে দূরে চলে যাবো স্বেচ্ছায় আমার ব্যর্থতার কষ্টটুকু বুকে করে নিয়ে। এই ব্যর্থতা তোমাকে তোমার মত করে অথবা তোমার যোগ্যতানুযায়ী ভালবাসতে না পারার ব্যর্থতা। ব্জেনে রেখো কখনো তোমার পথের প্রতিবন্ধকতা হবো না। বরং আমার সর্বোচ্চ সাধ্যটুকু দিয়ে চেষ্টা করবো তোমার চলার পথ সহজ করে দিতে।
আজ ১ জুন ২০০৭
আজ তুমি আড়াইটার সময় দীর্ঘ ২৪মিনিট কথা বলেছো P'র সাথে। অথচ এতদিন এই সময়ে তুমি কথা বলতে আমার সাথে। সকালের পর একটিও miss call দেওনি আমাকে। আমার এমন এক অভ্যাস তৈরী হয়েছিল তোমার সাথে কথা না বললে আমার দুপুরের ঘুমই হতো না। সত্যিকার অর্থে আমি আজ ঘুমাই-ই নি। কিছুটা সময় বিছানায় কষ্টে কাটিয়ে ওঠে চলে যাই অফিসে। কষ্টে-ক্ষোভে অফিসে গিয়েও তোমাকে রোজকার মত ফোন করিনি সন্ধ্যা অবধি। আর নিজেকে ধরে রাখতে না পেরে শেষাবধি সন্ধ্যা ৭টার দিকে ফোন করতে বাধ্য হই। কিন্তু বিধি বাম। তখনও পাই নি তোমাকে। অনেক চেষ্টার পর যখন পাইলাম তখন তুমি ব্যস্ত তোমার বন্ধুদের আড্ডায়। বাধ্য হয়ে কষ্টকে মনের অতলে পুষে রেখে ফোন রেখে দিলাম। তার কিছুক্ষণ পরেই P আসলো আমার কাছে। P আসার ১০মিনিটের মধ্যেই আমাকে অবাক করে দিয়ে তোমার miss call আসলো P'র মোবাইলে। দেখে আমি হাসলাম P ও হাসলো। কিন্তু সরাসরি call করা হয়নি তোমাকে।
রাত তখন প্রায় ১০টা।
Subscribe to:
Posts (Atom)
