ইচ্ছা করে প্রতিদিন প্রতিদিন মিলি
তুমি, আমি দুইজন শুধু নিরিবিলি
বলে চল, বলে যাই লাগাম-ছেঁড়া কথা
তার মধ্যে চন্দ্র এসে ছড়ায় নীরবতা।
তোমার গভীর উঠে আসে আমার গভীর টানে
দুই গভীরে প্রবেশ করে, গভীর স্বর্গ ওঠোনে।
সেইখানেতে পায় যে তারা কী অমূল্য প্রাণ
ফুটিয়ে তোলে আনন্দ আর আনন্দ-অঘ্রাণ।
সে অঘ্রাণে ছড়াছড়ি প্রতি পরস্পর
তৃপ্তি এবং তৃপ্ত যেন অঙ্গাঅঙ্গী জড়।
................................................ নন্দিতা
.............................................দৈঃ ইত্তেফাক,১/৬/০৭
Thursday, May 31, 2007
Monday, May 21, 2007
তিনটি পংক্তি
মানুষের কাছে আমি ঠকেছি বার-বার তবু গেছি
মানুষের কাছে গেলে বার-বারই ঠকে ফিরতে হয়
তুমিও মানুষ তাই ঠকার প্রস্তুতি নিয়ে আছি।
---------------------- আবু হাসান শাহরিয়ার
মানুষের কাছে গেলে বার-বারই ঠকে ফিরতে হয়
তুমিও মানুষ তাই ঠকার প্রস্তুতি নিয়ে আছি।
---------------------- আবু হাসান শাহরিয়ার
Saturday, May 19, 2007
Thursday, May 10, 2007
প্রিয়ার অসুখ
ভোর থেকে সুর্যটা আজ বড় ই মলিন
আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে
সমস্ত পৃথিবী জুড়ে গুমোট অন্ধকার
পৃথিবীর কোথাও আজ একটিও ফুল ফোটেনি
গাছে গাছে পাখিরা সব নীরব নিথর
ওরা যেন ভোলে গেছে গান
একটি মানুষকেও আজ আমি হাসতে দেখিনি
সবারই কেমন যেন দুঃখ ভরা বুক
জানো কেনো?
সবাই জেনে গেছে আজ তোমার অসুখ
আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে
সমস্ত পৃথিবী জুড়ে গুমোট অন্ধকার
পৃথিবীর কোথাও আজ একটিও ফুল ফোটেনি
গাছে গাছে পাখিরা সব নীরব নিথর
ওরা যেন ভোলে গেছে গান
একটি মানুষকেও আজ আমি হাসতে দেখিনি
সবারই কেমন যেন দুঃখ ভরা বুক
জানো কেনো?
সবাই জেনে গেছে আজ তোমার অসুখ
Wednesday, May 9, 2007
গান- স্বরচিত
যায় যায় যায়
যায় যায় যায়
যায়রে আমার
বুকটা ফাইট্টা যায়
বন্ধুবিহীন রাত্রি আর দিন
যৌবন জ্বালায়
মনের ভিতর উতাল-পাতাল
উঠলো ভীষণ ঢেউ
ফুলের মধু ফুলেই শুকায়
খাইলোনা তো কেউ
যায় যায় যায়
যায়রে আমার
বুকটা ফাইট্টা যায়
বন্ধুবিহীন রাত্রি আর দিন
যৌবন জ্বালায়
মনের ভিতর উতাল-পাতাল
উঠলো ভীষণ ঢেউ
ফুলের মধু ফুলেই শুকায়
খাইলোনা তো কেউ
গান- নিজের লেখা
একটু সময় তুমি
দাওনা প্রিয়
ভালবাসার কিছু গল্প বলি
অঙ্গে অঙ্গে তোমার
ঢেউ তুলে যায়
নয়া যৌবনের
এক দুষ্ট অলি
দাওনা প্রিয়
ভালবাসার কিছু গল্প বলি
অঙ্গে অঙ্গে তোমার
ঢেউ তুলে যায়
নয়া যৌবনের
এক দুষ্ট অলি
নিজের জন্য নিজের লেখা একটি গান
প্রিয়ারে প্রিয়ারে
ও প্রিয়া
তোমার চোখের জলে
হৃদয়ে আগুন জ্বলে
কষ্টের নদী বুকে
যায় বহিয়া
কোন সে পাষাণেরে
ভালবেসে বলো
ও নয়ন হলো এত
জলে ছলছল
ও প্রিয়া
তোমার চোখের জলে
হৃদয়ে আগুন জ্বলে
কষ্টের নদী বুকে
যায় বহিয়া
কোন সে পাষাণেরে
ভালবেসে বলো
ও নয়ন হলো এত
জলে ছলছল
Wednesday, May 2, 2007
Subscribe to:
Posts (Atom)


