ইচ্ছা করে প্রতিদিন প্রতিদিন মিলি
তুমি, আমি দুইজন শুধু নিরিবিলি
বলে চল, বলে যাই লাগাম-ছেঁড়া কথা
তার মধ্যে চন্দ্র এসে ছড়ায় নীরবতা।
তোমার গভীর উঠে আসে আমার গভীর টানে
দুই গভীরে প্রবেশ করে, গভীর স্বর্গ ওঠোনে।
সেইখানেতে পায় যে তারা কী অমূল্য প্রাণ
ফুটিয়ে তোলে আনন্দ আর আনন্দ-অঘ্রাণ।
সে অঘ্রাণে ছড়াছড়ি প্রতি পরস্পর
তৃপ্তি এবং তৃপ্ত যেন অঙ্গাঅঙ্গী জড়।
................................................ নন্দিতা
.............................................দৈঃ ইত্তেফাক,১/৬/০৭
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment